৬০ হাজার টন সার কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২১:০৭

সরকার ৬০ হাজার টন ইউরিয়া ও টিএসপি সার কিনছে। কাতার ও মরক্কো থেকে ৪৯৯ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকায় উল্লিখিত পরিমাণ সার কেনা হবে। 

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাতারের মুনতাজা থেকে ১৫তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য  ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৩৭৫ টাকা।

অপরদিকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৫৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকা।

বৈঠকে বিসিআইসি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স, ঢাকা (প্রধান সরবরাহকারী আরিস ফার্টিলাইজার্স গ্রুপ পিটিই লি., সিঙ্গাপুর) থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মোট ১০০ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম