রাজধানীর লালবাগের এক বাসা থেকে শিফা আক্তার (২৬) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) সকালে লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার ভাইয়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শিফা, দাবি পরিবারের।
নিহতের ভাই শামীম বলেন, দুই সপ্তাহ আগে শিফা সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আমার বাসায় উঠে। এখানেই ছিল সে। গত রাতে সবার সঙ্গে কথা বলে শয়ন কক্ষে ঘুমাতে চলে যায়। সেহরির জন্য ডাকাডাকি করলে সাড়া-শব্দ না পেয়ে পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। পুলিশকে সংবাদ দিলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফকরুল আলম আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনরা মরদেহ নিয়ে যান। শিফাকে আজিমপুরে দাফন করা হয়।
মর্গ সূত্র জানিয়েছে, তার ডিএনএ প্রোফাইল ও মাক্রোবায়োলজিক্যাল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মৃত আব্দুর রউফের মেয়ে শিফা। তিন ভাই, দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।









