বরকতময় রাতে মসজিদে মুসল্লিদের ইবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ২৩:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২৩:৪৮

লাইলাতুল কদর উপলক্ষে দেশের মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি অন্য সময়ের চেয়ে বেশি।  লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।

বরকতময় রাতে মসজিদে মুসল্লিদের ইবাদত

জাতীয় মসজিদ ছাড়াও গুলশান আজাদ মসজিদ,হাইকোর্ট মাজার, গুলশান গাউছুল আজম মসজিদ, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদ, মগবাজার জামে মসজিদ,  কমলাপুর জামে মসজিদসহ রাজধানীর অধিকাংশ মসজিদে মুসল্লিদের ভিড় রয়েছে। মসজিদে মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনেক মুসল্লি ব্যক্তিগতভাবে জিকির, তেলোয়াত করছেন।

বরকতময় রাতে মসজিদে মুসল্লিদের ইবাদত

হাজার মাসের শ্রেষ্ঠ রজনী শবে কদর। ইসলাম ধর্মমতে শবে কদর বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লাইলাতুল কদর। শব ফারসি শব্দ-অর্থ রাত, কদর আরবি শব্দ-অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (স.)-এর নিকট আল-কুরআনের প্রথম সূরার (সূরা-আলাক) পাঁচটি আয়াত নাযিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে আল্লাহ তায়ালা শবে কদরের গুরুত্ব তুলে ধরেছেন।

বরকতময় রাতে মসজিদে মুসল্লিদের ইবাদত

এদিকে  পবিত্র শবে কদর উদযাপন উপলক্ষে বাদ যোহর  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা এহসানুল হক।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম