যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৭:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭:৫৩

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে তিনি দেশে ফেরেন। যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ অব দ্য আর্মি জেনারেল জেমস সি. ম্যাকনভিলের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান।

শুক্রবার (২৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে ২০ হতে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি’র পেন্টাগনে চিফ অব স্টাফ অব দ্য আর্মি জেনারেল জেমস সি. ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরো’র প্রধান ও জয়েন্ট চিফ অব স্টাফের সদস্য জেনারেল ডেনিয়েল আর. হোকানসন, ভাইস চিফ অব স্টাফ অব দ্য আর্মি জেনারেল জেমস এম. মার্টিন, ম্যারিন কোরের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল এরিক এম. স্মিথ এবং অফিস অব আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি’র দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রধান পরিচালক লরি এবেল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়। এছাড়াও, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’ (এনইএসএ) এর প্রাক্তন গ্র্যাজুয়েট হওয়ায় সেনাবাহিনী প্রধানকে এনইএসএ সেন্টারের ‘হল অব ফেইম’-এ আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করা হয়। ওই অনুষ্ঠানে এনইএসএ সেন্টারের স্বনামধন্য প্রফেসররাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান সেখানকার লিংকন হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে কি-নোট বক্তব্য প্রদান এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘ন্যাশনাল মিউজিয়াম অব দ্য ইউএস আর্মি’ পরিদর্শন করেন।

সফরের শেষভাগে ২৫ ও ২৬ এপ্রিল নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল গিলেজ মিচাউদ, ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার মেজর জেনারেল মওরিন ও’ব্রায়ান, পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ খিয়ারি, অপারেশন সাপোর্ট বিভাগের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান সন্ডার্স এবং পুলিশ অ্যাডভাইজর লুইস রিবেরিও ক্যারিলহোর সঙ্গে বৈঠক করেছেন।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় তারা বাংলাদেশ শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও সরঞ্জামাদি’র সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত সরঞ্জামাদি প্রতিস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া সেনাবাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের সম্মানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের জাতিসংঘ পার্লামেন্ট মিশন কর্তৃক আয়োজিত ইফতার এবং নৈশভোজে অংশগ্রহণ করেন সেনাবাহিনী প্রধান।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সুসম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পাবে। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবস্থান ও তাদের মনোবল আরও সুদৃঢ় হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম