আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ০৯:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৯:০০

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন একজন বরেণ্য অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে গেছেন। এ অবদান জাতি দীর্ঘকাল কৃতজ্ঞতাভরে স্মরণে রাখবে। বহুমাত্রিক প্রতিভায় সমৃদ্ধ আবুল মাল আবদুল মুহিতের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

এর আগে গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে আবুল মাল আবদুল মুহিত মারা যান। হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়েছে, রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুকালে আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম