লঞ্চে উঠতে গিয়ে প্রায় পা বিচ্ছিন্ন শাহজালালের

জবি প্রতিনিধি
০২ মে ২০২২, ১৯:৩৮আপডেট : ০২ মে ২০২২, ১৯:৩৮

সদরঘাট লঞ্চ টার্মিনালে তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এক যাত্রীর। ভুক্তোভোগী শাহজালাল (৩৭) ঈদ করতে পটুয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়ছিলেন। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকের পরামর্শে তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (১ মে) সকাল ৮টার দিকে পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে এ ঘটনা ঘটে।

এছাড়াও এ ঘটনায় অপর এক যাত্রী সামান্য আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার ও সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সায়েম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পটুয়াখালীগামী এমভি পূবালী-১২ লঞ্চটি ঘাটে ভিড়লে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এসময় ঠেলাঠেলির চাপে লঞ্চ ও পন্টুনের মাঝে পড়ে চাপা খান শাহজালাল। তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ প্রায় আলাদা হয়ে যায়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি