গ্রিল কেটে সাংবাদিকের বাসায় চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২২, ১৫:৩২আপডেট : ০৪ মে ২০২২, ১৫:৫১

রাজধানীর হাতিরঝিলে গ্রিল কেটে এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে চুরি হয়েছে ১০ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ ২টি ক্যামেরা। মঙ্গলবার (৩ মে) রাতে মহানগর প্রজেক্ট এলাকার ৩ নম্বর রোডের একটি ভবনের চারতলা বাসায় এই চুরি হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রিপল নাইনে ফোনের মাধ্যমে আমরা জানতে পারি মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি হয়েছে। ওই বাসার মালিক সাংবাদিক আলম রায়হান। তিনি শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন, অন্য রুমের গ্রিল কেটে চোর ভেতরে ঢুকে পাশের রুমের দরজা লাগিয়ে দেয়। পুলিশ যাবার পর বাসার মালিক প্রথমে দরজা ভাঙতে দেননি। বুধবার সকালে পুলিশের সহায়তায় মিস্ত্রি ডেকে দরজা খোলা হয়। সরেজমিন দেখা যায়, জানালার গ্রিল কাটা। কক্ষের জিনিসপত্র ছড়ানো-ছিটানো।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্রিল কাটা দেখে বোঝা যাচ্ছে এটা পেশাদার চোরের কাজ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’ অচিরেই অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ভুক্তভোগী বরিশাল থেকে প্রকাশিত দক্ষিণের সময় পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চোর রাতের যেকোনও সময় ভেতরে ঢুকে রুমের দরজা লাগিয়ে দেয়। আমি ভোরবেলা টের পাই দরজা লকড। পরে ট্রিপল নাইনে ফোন দেই। পাঁচ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা নিয়ে গেছে। এছাড়া আরও  দুটি ক্যামেরা নিয়ে গেছে।’

 

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম