নিউমার্কেটে সংঘর্ষের দুই সূত্রপাতকারীসহ ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ০৯:৪০আপডেট : ০৫ মে ২০২২, ০৯:৪২

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং এতে দুই জন নিহতের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ মে) সকালে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজনকে এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুই জনসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।

এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করা হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দুটি ফাস্টফুড দোকানের দুই কর্মীর মধ্যে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। মূলত ওই দুই কর্মীর একজনের হয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অপরজনকে মারধর করলে ঘটনার সূত্রপাত হয়।

এক পর্যায়ে এ মারামারি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে দুই জনের মৃত্যু হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের