শনাক্ত নেমে এলো ৪-এ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৫:২৭আপডেট : ০৫ মে ২০২২, ১৫:৪২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন চার জন।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে টানা ১৪ দিন দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা যাননি। ফলে মৃতের সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ১২৭। তবে নতুন চার জনসহ শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭-এ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২২৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২১২টি। এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১ হাজার ১৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছে।

এই সময়ে দেশে করোনা থেকে ২৫৭ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদফতর। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম