বাংলা সাহিত্যকর্ম বৈশ্বিক পাঠকদের জন্য অনুবাদ করা উচিত: সেলিনা হোসেন

ঢাবি প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৮:৫৪আপডেট : ০৭ মে ২০২২, ১৮:৫৪

সমৃদ্ধ বাংলা ভাষার সাহিত্যকর্ম বিশ্বব্যাপী পাঠকদের জন্য অনুবাদ করা উচিত বলে মনে করেন প্রখ্যাত ঔপন্যাসিক ও বাংলা অ্যাকাডেমির সভাপতি সেলিনা হোসেন।

শনিবার (৭ মে) নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ‘সামার-২০২২ ট্রাইমেস্টারে’ ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের কাছে বৈশ্বিক স্বার্থ বিবেচনায় ইংরেজিতে অনুবাদের কাজটি করার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বাংলা ভাষার মাহাত্মকে ধারণ করে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারলে সবাই আলোকিত হবে। জাতির জন্যে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অবদান আরও  বেশি বিকশিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার আদম এস. পেরেরা  বলেন, ‘আমরা সীমিত পরিসরে শুরু করলেও পরিকল্পনা অনুযায়ী আমাদের কার্যক্রম সম্প্রসারণ করছি।’

নতুন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখানে চার বছরের প্রোগ্রাম উজ্জ্বল ক্যারিয়ার গঠনে সুযোগ তৈরি করে দেবে, যদি শিক্ষার্থীরা আমাদের নির্দেশিকা এবং শেখার পদ্ধতি অনুসরণ করে। এখানে নিয়মিত ক্লাসে যোগদান করে পড়াশোনা শেষ করার পর নিজেকে আলাদা করতে পারবে। নিজেকে প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য যথেষ্ট যোগ্যতা খুঁজে পাবে।’ তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের পরামর্শদাতা হওয়ার আহ্বান জানান। যার ফলে শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায়, তাদের নীতি-নৈতিকতাভিত্তিক উপযুক্ত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’

এনডিইউবি-র রেজিস্ট্রার-ইন-চার্জ ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আমাদের শিক্ষার্থীরা এখানে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যথেষ্ট যোগ্য হিসেবে গড়ে উঠবে।’

নবীন বরণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম