ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৩:০৬আপডেট : ০৮ মে ২০২২, ১৬:৫৪

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় অশনির কারণে নয়, দেশের স্বাভাবিক মৌসুমের কারণেই এই ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ এতে খুব একটা কমবে না। কারণ যে পরিমাণ তাপপ্রবাহ চলছে, সে পরিমাণ বৃষ্টি না হলে মাটির উত্তপ্ততা কমবে না। বরং তাপপ্রবাহ আরও এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, স্বাভাবিক মৌসুমের কারণেই এই ঝড় বৃষ্টি। তবে এর পরিমাণ খুব বেশি হবে না। ফলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত ও অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং আরও ঘণীভূত হয়ে আজ (৮ মে) দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় ‘অশনি’-তে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রাঙামাটি, সৈয়দপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা ও যশোরের অঞ্চলগুলোর উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: 

সাগরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৪৮ মিলিমিটার। এছাড়া পঞ্চগড়ের তেতুলিয়ায় ৩৬, সিরাজগঞ্জের তাড়াশ ও টাঙ্গাইলে ৯, ঢাকায় ৩, বগুড়ায় ২, ময়মনসিংহে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম