কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ২১:১৩আপডেট : ০৮ মে ২০২২, ২১:১৩

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইসিএমএবি’র একটি প্রতিনিধি দল।

রবিবার (৮ মে) দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট মামুনুর রশিদের নেতৃত্বে প্রতিনিধিদলটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে আইসিএমএবি’র সেক্রেটারি একেএম কামরুজ্জামান, সাবেক প্রেসিডেন্ট আবু সাঈদ শায়খুল ইসলাম এবং সাবেক সাফা ও আইসিএমএবি প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আইসিএমএবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় আইসিএমএবি প্রেসিডেন্ট জনস্বার্থ সংরক্ষণ, হিসাব ব্যবস্থাপনা ও নিরীক্ষা কার্যক্রমে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা সম্পর্কে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে অবহিত করেন। তিনি আইসিএমএবি’র বিভিন্ন চলমান কর্মকাণ্ড ব্যাখ্যা করেন এবং তার সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দেশের ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশে অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ’র সার্বিক উন্নয়ন কামনা করেন ও যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম