আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন ঘিরে ওই এলাকায় বিশৃঙ্খলা রোধে ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে ১২ মে হতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হবে। মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব ধরনের শোডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে পর্যন্ত ২০৯টি মোটরসাইকেল আটকপূর্বক মামলা দায়ের করে ৫ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।









