নিউমার্কেটে সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী দুজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৯:১৬আপডেট : ১০ মে ২০২২, ২০:৪৬

ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী হকার সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো কাওসার ও বাবু হোসেন।

মঙ্গলবার (১০ মে) রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল রাতে ফুটপাতে ইফতার সামগ্রীর টেবিল পাতা নিয়ে নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর দ্বন্দ্ব শুরু হয়। বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করলে পরবর্তী সময়ে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম