বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ০১:৩২আপডেট : ১৫ মে ২০২২, ০১:৩২

রাজধানীর ভাটারায় বখাটের ছুরিকাঘাতে মো. শান্ত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত শান্ত পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বন্ধু নুরুল ইসলাম জানিয়েছেন, রাত ৯টার দিকে ভাটারা নূরের চালা এলাকায় স্থানীয় বখাটে রমজান, ইমন, লালনসহ ৬-৭ জন শান্তকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আবার শান্তর ফোনের মাধ্যমে কল দিয়ে জানায়, শান্ত অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমরা গিয়ে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতাল নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার শেষে মৃত ঘোষণা করেন।

তার ওই বন্ধু আরও জানান, শান্তর বাবার নাম তাজুল ইসলাম (মৃত)। শান্ত সাঈদ নগর এক বন্ধুর সঙ্গে থাকতো।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম