১১তম গ্রেডে বেতন চায় শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৬:০৮আপডেট : ১৫ মে ২০২২, ১৬:০৮

তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

রবিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

পরিষদের অন্যান্য দাবিগুলো হলো– শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ শিগগিরই বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

মানববন্ধনে কর্মচারী নেতারা দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানান। না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে ছিলেন– কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু, সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন প্রামাণিকসহ অন্যান্যরা।

/জেডএ/আরকে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম