সম্রাটের উন্নত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ১৬ মে ২০২২, ১৭:৫১

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। সোমবার (১৬ মে) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, যুবলীগ নেতা সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, তার উন্নত চিকিৎসা দরকার। তার চিকিৎসা দেশে হতে পারে, বিদেশেও হতে পারে।

হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে নজরুল ইসলাম বলেন, সম্রাট এখনও চিকিৎসাধীন, পুরোপুরি সুস্থ নন। আজ সকালেও তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণ করেছেন। কিছু ওষুধ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আরও ৩-৪ দিন পর্যবেক্ষণ করে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

এর আগে ১২ মে সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম এবং সম্রাটের চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, ইলেক্ট্রফিজিওলজি স্টাডি করার সক্ষমতা এখানে তেমন নেই।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম