উচ্চ শব্দে হর্ন বাজানোর অভিযোগে ১১ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ২১:০৬আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:১২

রাজধানীতে উচ্চ শব্দে হর্ন বাজানোর অভিযোগে ১১ জনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া ৩০ জনকে সতর্ক করার পাশাপাশি শব্দদূষণ সৃষ্টিকারী উচ্চ শব্দের ৮টি অবৈধ হর্ন খুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদফতর গুলশান-১ নম্বর গোলচত্বর এলাকায় মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করার সময় এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর জানায়, শব্দদূষণের ফলে সাধারণ মানুষের জীবনমানের ওপর নানা ধরনের ক্ষতিকারক প্রভাব রয়েছে। সেগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ কমিউনিটিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরি করাই হলো এই ক্যাম্পেইন ও মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।’

পরিবেশ অধিদফতরের প্রকল্প পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা) মাসুমা খান জানান, আজকের এই ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গুলশানের ওই এলাকায় যাতায়াতরত যানবাহনের চালক, যাত্রী ও পথচারীসহ ওই এলাকার জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।

এই ক্যাম্পেইন কার্যক্রমে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গুলশান সোসাইটির স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ স্কাউটস ও বিএনসিসি লিফলেট বিতরণসহ ক্যাম্পেইন কার্যক্রমে অংশ নেন। 

 

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
শব্দ সচেতনতা দিবস: শব্দদূষণ রোধে উদ্যোগ থাকলেও বাস্তবতা ভিন্ন
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম