ডিএসসিসি’র ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৬:৪১আপডেট : ১৮ মে ২০২২, ২১:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের-ডিএসসিসি’র ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের দাবি জনিয়েছেন  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ রাজনৈতিক নেতারা।

বুধবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো আয়োজিত  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা তাদের লিখিত বক্তব্যে বলেন,  বছরজুড়েই সুপেয় পানির সংকট থাকে ঢাকা মহানগরের  অন্তর্গত কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে। তবে শুষ্ক মৌসুমে এ সংকট আরও তীব্র হয়। দুই-তিন মাস ধরে অনেকেই বাধ্য হয়ে জলাশয়ের দূষিত পানি পান করছেন। এতে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন।

সুপেয় পানি সংকট নিরসনে জনপ্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

বক্তাদের অভিযোগ, দেশ উন্নত হচ্ছে, ঘটছে প্রযুক্তির বিকাশ। দুর্গম পাহাড়েও মানুষ সুপেয় পানি পাচ্ছেন। অথচ কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুপেয় পালি সংকটে ভুগছেন।

এমতাবস্থায়, কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করে, পাশাপাশি সুপেয় পানি সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তরুণ রাজনৈতিক সদস্যরা।

সংবাদ সম্মেলনে ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. রাশেদুল ইসলামসহ প্রমুখ।

/জেডএ/আরকে/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম