পি কে হালদারের নামে নতুন মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ২০:০৫আপডেট : ১৯ মে ২০২২, ২০:০৫

ভারতে গ্রেফতার হওয়া আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) দুদকের সহকারী পরিচালক রাবিকুল হায়াত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এই মামলা দায়ের করেন। দুদকের ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক সাঈদ মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৩৫টি মামলা দায়ের করলো দুদক। এর মধ্যে একটি মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে। তিনটি মামলার চার্জশিট অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

দুদক সূত্র জানায়, নতুন মামলায় পিকে হালদার ছাড়াও  দিয়া শিপিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শিব প্রসাদ ব্যানার্জি, পরিচালক পাপিয়া ব্যানার্জি, এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ হাফিজ, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালক অরুণ কুমার কুন্ডু, অঞ্জন কুমার রায়, মোস্তাইন বিল্লাহ, উজ্জল কুমার নন্দী, সত্য গোপাল পোদ্দার ও এফএএস ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল শাহরিয়ারকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, পি কে হালদার ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতি করে নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান এফএএস থেকে দিয়া শিপিং লিমিটেডের নামে ৪৪ কোটি টাকা ঋণ অনুমোদন নেন। দিয়া শিপিং হলো একটি কাগুজে প্রতিষ্ঠান। এটি মূলত পি কে হালদার নিজেই নিয়ন্ত্রণ করতেন। ওই প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে কৌশলে সেসব টাকা পি কে হালদার তার বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাচার করেন।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম