‘শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকারপ্রধান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৮:৪৬আপডেট : ২১ মে ২০২২, ১৮:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকারপ্রধান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্তদের জন্য তার অপরিসীম আবেগ ও ভালোবাসা রয়েছে। তার সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ছেলে-মেয়েরা  ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনেছে। ভবিষ্যতে এ পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

শনিবার (২১ মে)  পিরোজপুর জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খেলাধুলাই শক্তি। সুস্থ-সবল জাতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মাদক আর অপসংস্কৃতি থেকে জাতিকে দূরে রাখতে খেলাধুরার কোনও বিকল্প নেই। ক্রীড়া খাতকে যত বেশি বিকশিত করা যাবে, তত বেশি উন্নয়ন হবে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি, জেলা ইমাম সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহ, জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, যুগ্ম-সম্পাদক জিয়াউল আহসান প্রমুখ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম