জাল স্ট্যাম্প চক্রের চার সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ২১:৪৯আপডেট : ২১ মে ২০২২, ২১:৪৯

রাজধানীর মতিঝিল থেকে জাল জুডিশিয়াল, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প তৈরির জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২০ মে র‌্যাব-৩ ও এনএসআই-এর যৌথ অভিযানে মতিঝিলে অভিযান চালিয়ে জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি স্ট্যাম্প জালিয়াতি চক্রের মূলহোতা মো. ফরমান আলী সরকার (৬০), মো. তুহিন খান (৩২), মো. আশরাফুল ইসলাম (২৪) ও মো. রাসেলকে (৪০) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১০০ টাকা, ৫০ টাকা, ৩০ টাকা, ২৫ টাকা, ২০ টাকা, ১০ টাকা, ৫ টাকা ও ২ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ছিল ২৪ হাজার ৯০০টি এবং রাজস্ব স্ট্যাম্প ৩৮ হাজার ৪০০টি।

চক্রটি দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্ট্যাম্প সংগ্রহ করে প্রতারণামূলকভাবে বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে জব্দকৃত স্ট্যাম্পগুলোর কাগজ ও মুদ্রণ সঠিক নয়। এগুলো ছিদ্রবিহীন এবং পেছনে আঠালো প্রলেপের অস্তিত্বও পাওয়া যায়নি।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম