‘তামাকের ক্ষতিকর দিকগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ১৬:৫১আপডেট : ২২ মে ২০২২, ১৬:৫১

তামাক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নতুন প্রজন্মের সামনে বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের  প্রতি  আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক।

রবিবার (২২ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুওর-‘ডরপ' আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে নীতি-নির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান  জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাকদ্রব্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বেশকিছু ধারা সংশোধন করে। এছাড়া ২০১৫ তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে।’

সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে  সব ধরনের পাবলিক প্লেস এবং গণপরিবহনে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ কিছু ধারা সংশোধনের প্রস্তাব করা হয়।

এ সময় মন্ত্রী এ আইন সময়োপযোগী করতে আরও কিছু ধারা সংশোধনের উদ্যোগ সরকার ইতোমধ্যে নিয়েছে বলে উল্লেখ করেন।

সেমিনারে  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের  সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার, সিটিএফকে-বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ‘ডরপ’-এর চেয়ারম্যান আজহার আলী তালুকদার।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম