ঢাকা ট্রাভেল মার্ট শুরু হচ্ছে ২ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ১৯:৫৭আপডেট : ২২ মে ২০২২, ১৯:৫৭

আগামী ২ জুন শুরু হচ্ছে পর্যটন খাতের মেলা ঢাকা ট্রাভেল মার্ট। ৩ দিনব্যাপী এই মেলা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের মেলায় অংশ নিচ্ছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর এবং ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলার ১৭তম এই আসরটি আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর।

মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “আমার বিশ্বাস, করোনা মহামারির কারণে গত ২ বছরে বিপর্যস্ত পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে সহায়তা করবে ঢাকা ট্রাভেল মার্ট। দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে ২ বছরব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর দেশি-বিদেশি এয়ারলাইন ও পর্যটন পণ্যগুলোকে পর্যটকদের সামনে তুলে ধরার একটি অনন্য সুযোগ তৈরি হবে। মেলার টাইটেল স্পন্সর ও কো-স্পন্সর হিসেবে থাকছে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ট্রিপ লাভার এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এদিকে ২১ জুন ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে  সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রিপ লাভার লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

/সিএ/এমএস/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম