জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপত্তা দেওয়াই পুলিশের চাকরি : আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৭:৩৪আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৫০

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। এ চাকরিটাই এমন। সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য জনি খানকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। এর আগে আহত জনি খানের সঙ্গে কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ সবসময় ঝুঁকিপূর্ণ কাজ করে। প্রতি বছর শত শত সহকর্মীকে আমরা হারাই। তবে প্রতিটি ঘটনা থেকে আমরা শিখি ও সতর্ক হই।

গত ১৫ মে সকাল ১০টার দিকে লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় আসামির ধারালো দায়ের কোপে পুলিশ সদস্য জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ১৬ মে রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে টানা ১০ ঘণ্টার প্রচেষ্টায় পুলিশ সদস্য জনি খানের হাতের কবজি জোড়া লাগান চিকিৎসকরা। এরপর ১৯ মে দিনগত রাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল আসামি কবির আহমদকে গ্রেফতার করে র‌্যাব।

বেনজীর আহমেদ বলেন, কনস্টেবল জনি ভালো আছেন। এই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা প্রায় নয় ঘণ্টা ধরে অপারেশন করে কবজি জোড়া লাগান। তাদের কাছে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞ। আমাদের দেশের চিকিৎসা অনেক এগিয়েছে এটিই তার প্রমাণ।

পুলিশ কোনও জনগোষ্ঠী কিংবা কারও টার্গেট কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আমরা বিষয়টি এভাবে দেখি না। পুলিশ অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে। আর যারা অপরাধী তারা ভয়ানক ও বিপজ্জনক। তাই তাদের আইনের আওতায় আনতে গেলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবু আমরা সর্বোচ্চ সতর্কতা মেনেই অভিযানগুলো পরিচালনা করি। মানুষের জন্য কাজ করি।

যাকে তাকে পুলিশি প্রটোকল দেওয়ার বিষয়ে পুলিশের গাফিলতি রয়েছে কিনা জানতে চাইলে ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম