তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৯:১২আপডেট : ৩১ মে ২০২২, ১০:৩৭

‘তামাক ব্যবহারের কারণে শুধু স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি নয়, একই সঙ্গে অনেক ধরনের সামাজিক সম্ভাবনাগুলোরও ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনের যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে আরও কার্যকর করারোপ করতে হবে। একইসঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আরও জনকল্যাণমূলক করতে হবে।’

সোমবার (২৩ মে) বেসরকারি গবেষণা সংস্থা- উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘তামাক পণ্যে কার্যকর করারোপ বিষয়ক প্রাক-বাজেট  আলোচনা’য় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য, বিষয় বিশেষজ্ঞ, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষণবাড়িয়া-৩),  সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা ৪), সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (মহিলা আসন ১২), সংসদ সদস্য শামীমা আক্তার খানম (মহিলা আসন-২১), সংসদ সদস্য হাবিবা রহমান খান (মহিলা আসন-১৭), সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া-১)।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী (বিভাগীয় প্রধান, দন্ত চিকিৎসা বিভাগ, বারডেম), ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম (গবেষণা পরিচালক, সিপিডি), ড. তৈয়বুর রহমান (স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আইইউবি), মো. মোস্তাফিজুর রহমান (লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে, বাংলাদেশ), ড. তানিয়া হক (প্রফেসর, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

সভায় আলোচকরা আরও বলেন, ‌‘প্রস্তাবিত কর-কাঠামো বাস্তবায়ন করা গেলে অবশ্যই তামাক পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমে আসবে। পাশাপাশি নতুন ধরনের তামাকপণ্য উৎপাদন বন্ধ করতে হবে এবং রেস্টুরেন্টে তামাক সেবনের জন্য বিশেষ ‘স্মোকিং জোন’ তুলে দিতে হবে। একই সঙ্গে যেসব এলাকায় তামাক বেশি উৎপাদন হয় সেখানে প্রণোদনা দিয়ে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে। তামাকপণ্য উৎপাদনে নতুন করে কোনও কারখানা সৃষ্টি করা যাবে না।’

আলোচনার সভার মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তামাক পণ্যে কার্যকর করারোপে সংসদ সদস্যরা সমাগত বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে তামাক পণ্যে কার্যকর করারোপের বিষয়ে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম