ইভিএমে এখনও পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৫:৫৭আপডেট : ২৪ মে ২০২২, ১৬:২০

নির্বাচন কমিশন ইভিএমে এখনও পুরোপুরি আস্থাভাজন হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনও ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত থাকুক।’

মঙ্গলবার (২৪ মে) সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি। চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত এসময় ছিলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা পাঁচটা মিটিং করেছি। (ইভিএমের ওপর) পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে, সেখানে পর্যালোচনা করবো। প্রয়োজনে উন্মুক্ত আলোচনা করবো। আমরা বলেছি, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। আগামীকালও কারিগরি মিটিং হবে।’

সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি’। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।

তিনি (সিইসি) কোথাও এধরনের কোনও বক্তব্য দেননি দাবি করে বলেন, গত তিন মাসে তিনি ‘দশ’, ‘মিলিয়ন’ ও ‘ডলার’ এ তিনটি শব্দ মুখেই উচ্চারণ করেননি। তার কোনও কমিশনার, এমনকি কমিশনের কোনও কর্মচারীও এ ধরনের কোনও বক্তব্য দেননি।

সিইসি বলেন, ‘বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন- এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না। তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন।’

নির্বাচন কমিশনার আনিছুরের বক্তব্যের বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি তার পক্ষ নিয়েই বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। যারা ইভিএম নিয়ে কাজ করছেন, ইভিএম তৈরি করছেন, তাদের মধ্যে কেউ এটা বলেছেন ভালোবাসা বা উচ্ছ্বাস থেকে। সেখান থেকে এই বিষয়টি এসেছে। এটা নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্য নয়, তিনি আরেকজনের কাছ থেকে শুনে কোট করতে গিয়ে হয়তো একটু বিভ্রান্ত হয়ে গেছেন।’

নির্বাচন কমিশনার ‘কিছুটা স্মৃতিভ্রম হয়ে’ এ কথা বলে থাকতে পারেন বলেও মন্তব্য সিইসি। তিনি বলেন, ‘এটা কমিশনের বক্তব্য নয়। কোনোভাবে কমিশনের কোনও কর্মচারীও একথা বলেননি, কমিশনার তো দূরের কথা, বলতে পারেন না। (আমরা) মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। প্রশ্নবানে জর্জরিত হয়ে অনেক সময় স্লিপ হয়ে যায়। কমিশনকে অপদস্ত করার জন্য, সিইসিকে অপদস্ত করার জন্যে তিনি এটা বলেননি। কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমভাবে হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

তবে নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে আরও ‘সতর্ক অবস্থান নেওয়া উচিত’, ‘দায়িত্বশীল হওয়া উচিত’ মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এতে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়। শুরুতে যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কমিশন আগামী যে জনপ্রত্যাশিত নির্বাচন করতে চায়, তা বাধাগ্রস্ত হতে পারে।’

তিনি বলেন, ‘এখনও চেষ্টা করছি, চার কমিশনার ও আমি অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দায়িত্ব পালন করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ।’

‘ইভিএম নিয়ে যেভাবে মিস কোট’

সিইসি বলেছেন, ‘১০ মিলিন ডলার কথাটা উচ্চারিত হয়েছে কোনও প্রসঙ্গে, কোনও একটা জায়গায়। তবে আমার মুখ থেকে নয়, কমিশনের কারও মুখ থেকেও নয়; এটা ডিগিং করা উচিত নয়। যারা ইভিএম নিয়ে কাজ করছেন, তারা তাদের পণ্যটার প্রশংসা করতে গিয়ে আবেগবশত হয়তো একথাটা বলেছেন।’

তিনি বলেন, ‘একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলতেই পারে; এ ধরনের একটা বক্তব্যটা কোনও একটা জায়গায় উত্থাপিত হয়েছিল। হয়তো আমার মাথায় নেই। এটা কোট করতে গিয়েই মিস কোটিং হয়েছে; এটাই সত্য, সত্য এবং সত্য।’

‘ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সময় এখনও আসেনি’

আরও কয়েকটি বৈঠকে আলাপ-আলোচনার পর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘মাত্র পাঁচ-সাতদিন আগে চিঠি দিয়ে সকলকে জানালাম- ইভিএম নিয়ে আমার কোনও সিদ্ধান্তে উপনীত হইনি, কোনও চাপের মুখে আমরা মাথানিচু করছি না। আমরা যদি ১০ মিলিয়ন ডলার ঘোষণাই করে দিই, তাহলে আর সংলাপ হবে কেন? আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’

‘ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সময় এখনও আসেনি’, বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বারবার বলেছি, দায়িত্বশীল পদে আছি। এ নিয়ে আরও ১০টা মিটিং হবে, এখন যদি চ্যালেঞ্জ ছুড়ে দিই- ইভিএমে কোনও ত্রুটি নেই, এটা হতে পারে না।’

‘দিনের ভোট দিনেই হবে’ ইসি আনিছুরের এমন বক্তব্যের প্রসঙ্গে সিইসি বলেন, ‘ভোট তার নিয়মানুযায়ী হবে। দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না- এটা স্পষ্ট করে বলতে চাই। আমাদের উনি (ইসি আনিছুর মাদারীপুরে) স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।’

ইভিএম নিয়ে বক্তব্য আসার পর বিএনপি নেতাদের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখেন বলে জানান সিইসি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের