আফতাবনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ২৩:০৮আপডেট : ২৪ মে ২০২২, ২৩:০৮

রাজধানীর বাড্ডা আফতাবনগরে বন্ধুদের সঙ্গে পুকুরের  গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিলাদুন্নবী মাহিম (১৬) নামের এক স্কুলছাত্র মারা গেছে। মাহিম বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (২৪ মে) বিকাল সাড়ে তিনটায় এ ঘটনাটি ঘটে।

নিহতের চাচা রাকিব জানান, বিকালে রামপুরা কুঞ্জবন ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে আফতাবনগর পুকুরে গোসল করতে গিয়েছিল মাহিম। সেখানে পুকুরে ডুবে যায়। বন্ধুরা উদ্ধার করে তাকে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে যায়।

রাত সোয়া সাতটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত মাহিম রংপুর সদর উপজেলার ঈশার ছেলে। এক ভাই এক বোনের মধ্যে মাহিম ছিল বড়।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম