বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি মেসবাহউদ্দিন, সম্পাদক নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৮:৫৮আপডেট : ২৫ মে ২০২২, ১৮:৫৮

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম খান। তিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত।

শনিবার (২৫ মে) ফিজিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় দফায় তারা নির্বাচিত হন। সভায় ২১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচন করা হয়। এ কাউন্সিল আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি দেশের পদার্থবিজ্ঞানীদের সংগঠন। এ সোসাইটির অধীনে পাঁচ শতাধিক সদস্য রয়েছেন। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনসহ পদার্থবিদ্যার উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই সোসাইটি। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কাজ করে আসছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম