রাজধানীতে চাঁদাবাজ-ছিনতাইকারী চক্রের ২৬ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১২:০৪আপডেট : ২৭ মে ২০২২, ১২:০৪

রাজধানীর পল্টন ও ওয়ারী থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ২৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৬ মে) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদাবাজির বিপুল পরিমাণ টাকা মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র।

পল্টন এলাকায় অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মো. মোশারেফ হোসেন (২৯), মো. মাসুদ রায়হান (২৮), মো. রোকন (২৯), মো. বিল্লাল হোসেন (৩৩), মো. আকতার হোসেন (৩৫), মো. হারুন (৪৮), মো. সাহেব আলী(৪৯), মো. জুয়েল (৪৩), মো. আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), মো. সুমন (৩৩), মো. রানা (২৬),  মো. ইমান আলী (৪০) ও মো. ইকবাল (৪৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ওয়ারী এলাকায় অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (২৯), মো. আব্দুর রহমান (১৯), মো. সাইফুল মিয়া (২৩), মো. রিপন মিয়া (২১), মো. আামিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), মো. আনোয়ার হোসেন (৪৮), মো. সোহেল (৩০),  শরিফ (২২), মোবারক(২১), মো. আল আমিন (২৬) এবং সুরুজ মিয়া (২৮)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি ক্ষুর এবং আটটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব ৩ এর স্টাফ অফিসার অপারেশনস বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা চাঁদাবাজি এবং ছিনতাইয়ের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সবজি ফলের দোকান লেগুনা স্ট্যান্ড অস্থায়ী ফুটপাতের দোকান মালবাহী গাড়ি থেকে জোরপূর্বক ১০০ থেকে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীদের পরিচয় ব্যবহার করে তারা ভ্রাম্যমাণ দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। 

এছাড়া এরা বিভিন্ন রাস্তায় ওঁৎ পেতে থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী, রিকশা আরোহী ও সিএনজি যাত্রীদের কাছ থেকে ছিনতাই করতো বলেও জানান তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম