সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ১৬:৫২আপডেট : ২৮ মে ২০২২, ১৬:৫২

নবম জাতীয় বেতন কমিশন গঠন করে  সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা বেতন নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।

শনিবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি এই আয়োজন করে।

সমিতির অন্যান্য দাবিগুলো হলো -  ৪০% মহার্ঘভাতা প্রদান করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা সাড়ে ৩ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাতা দেড় হাজার টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। রেশন প্রদান করতে হবে, পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে।  পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দিতে হবে, পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রাখতে হবে। সুদমুক্ত গৃহঋণ প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সভাপতি আজিম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম.এ হান্নান, মহাসচিব মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম