আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২ জুন, চলবে তিনদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ২০:০৮আপডেট : ২৮ মে ২০২২, ২০:০৮

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২ জুন)। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ওইদিন সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

করোনা অতিমারিতে বিপর্যস্ত পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিদর্শন করা যাবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা।

মেলার আয়োজক পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। অনুষ্ঠেয় ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলার তথ্য জানাতে গত বৃহস্পতিবার (২৬ মে) সংবাদ সম্মেলনে করে তারা।

পত্রিকাটির সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সংবাদ সম্মেলনে বলেন, এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। তাদের মধ্যে রয়েছে— জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

কাজী ওয়াহিদুল আলম বলেন, মেলার প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে একটি র‍্যাফেল ড্রর আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লী, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকেটসহ আকর্ষণীয় অন্যান্য পুরষ্কার।

সংবাদ সম্মেলনে ঢাকা ট্রাভেল মার্টের কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, মেলায় বিশেষ অফার নিয়ে আসছে ইউএস বাংলা। মেলার সময় যে কেউ মালদ্বীপ ও কক্সবাজারের ২টি টিকিট ক্রয় করলে ২ রাত বিনামূল্যে হোটেল ‍সুবিধা পাবেন।

আয়োজকরা আরও জানিয়েছেন, ঢাকা ট্রাভেল মার্ট চলাকালীন ৪ জুন বিকালে ‘আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ফ্লাই ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এয়ার এস্ট্রার ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ এবং ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।

ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ এর টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জাহিদ হোসেন; ট্রিপ লাভারের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ প্রমুখ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম