সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ ও ভারতীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ০৯:৪১আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৪১

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব পিস অপারেশন এর সামরিক উপদেষ্টা ও সহকারী মহাসচিব জেনারেল বিরামে ডিওপ এবং ভারতীয় সেনাবাহিনীর জিওসি-ইন সি, ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনের অংশ হিসেবে রবিবার (২৯ মে) সকালে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ ও ভারতীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ ও ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা। এ সময় সেনাবাহিনী প্রধান তাদের বাংলাদেশ ভ্রমণে আসায় আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে শনিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম