গুলিস্তান পার্কের ইজারাদারকে সর্তক করলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৮:২১আপডেট : ৩০ মে ২০২২, ১৮:২১

গুলিস্তান পার্কের (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পার্ক) ইজারাদারকে সর্তক করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ইজারাদার মো. হেলু মিঞাকে সতর্ক করে চিঠি দিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা। সোমবার (৩০ মে) দেওয়া ওই চিঠিতে বলা হয়, শর্ত না মানলে ইজারা বাতিল করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোটিসে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন গুলিস্তান পার্কের (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পার্ক) পূর্ব অংশে নবনির্মিত পাবলিক টয়লেট, ক্যান্টিন ও পার্কের প্রবেশমূল্যের সর্বোচ্চ দর প্রস্তাবকারী হিসেবে পার্কটি পরিচালনার জন্য আপনাকে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, পার্কের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) পাশের গেট সংলগ্ন স্থানে ফলের আড়ত বসিয়ে পার্কের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছেন। এতে ইজারার শর্ত লঙ্ঘন হয়েছে। ওই ফলের আড়ত অপসারণ করে পার্কের মূল স্থাপত্য নকশার সঙ্গে সামন্তস্য রেখে পার্কটি পরিচালনার বিষয়ে সতর্ক করা হলো। নাহলে ইজারার কার্যাদেশ বাতিলসহ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম