মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার ও রায় কার্যকর দেখতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ০০:১৯আপডেট : ৩১ মে ২০২২, ০০:১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার ও রায় দ্রুত কার্যকর দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (৩০ মে) রাজধানীর ঢাকা ক্লাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, একাত্তরের গণহত্যা, নির্যাতন নিয়ে অধ্যাপক ড. মুনতাসীর মামুন গবেষণা করছেন। আমার মন্ত্রণালয় থেকে সেটিতে পৃষ্ঠপোষকতা করছে। তিনি সারাদেশের মধ্যে সাড়ে চার হাজার বধ্যভূমি তালিকাভুক্ত করেছেন। আমার নির্বাচনি এলাকার একটি উপজেলায় ১৭টি বধ্যভূমি পাওয়া গেছে। যার একটি বধ্যভূমিতে একই গ্রামের ১৬৫ জন মানুষকে হত্যা করা হয়েছে। সেই ১৬৫ জনের তালিকাই আমাদের হাতে আছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে কাজটি করছে তার ফলে ট্রাইব্যুনালে অপরাধীদের সাজা দেওয়া হচ্ছে। যে পরিমাণ মামলা হয়েছে তার অনেক মামলা এখনো রয়ে গেছে। অপরাধীরা সাজা পাওয়ার আগেই সাক্ষীরা মারা যাচ্ছে। এগুলো আমাদের আক্ষেপ। বিচার দ্রুত হওয়া দরকার। জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড— এই কথাটি তো আর এমনি আসেনি। তাই আমরা চাইবো যারা বিচারপতি, তদন্ত সংস্থায় যারা আছেন তাদের কাছে সবিনয় আবেদন, আমরা খুব দ্রুত এই বিচারগুলোর রায় দেখতে চাই এবং রায়ের কার্যকারিতা দেখতে চাই। 

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম. সানাউল হক প্রমুখ এসময় বক্তব্য রাখেন। তবে অসুস্থ থাকায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম