বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০২২, ০৬:৫৪আপডেট : ৩১ মে ২০২২, ০৬:৫৪

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র জোরদার হয়।

প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটির সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সর্বোচ্চ আদালতে আইনজীবীদের বসাসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্ট বারে নতুন ভবন নির্মিত হলে সেখানে এলআরএফ’র জন্য আলাদা বৃহৎ কক্ষ রাখার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। বিচার বিভাগ শক্তিশালী করতে সবাই মিলে কাজ করার  ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে আসা বিচার প্রার্থীদের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি আদালতে বিচারপ্রার্থী জনগণের জন্য আলাদা শেড স্থাপনে পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন আদালতে আসা মানুষজন এই অঙ্গনকে নিজের মনে করেন। তিনি বলেন, মামলাজট নিরসনে চেষ্টা করা হচ্ছে। বিচারকদের নানা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন এলআরএফ’র নতুন সভাপতি আশুতোষ সরকার, সহসভাপতি দিদারুল আলম দিদার, সাধারণ সম্পাদক আহম্মেদ সরোয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক আবদুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দফতর সম্পাদক এসএম নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবদুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক, মামুন মাহমুদুল আলম, সংগঠনের সিনিয়র সদস্য বিকাশ নারায়ণ দত্ত ও হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক