যে কারণে উদীচীর সম্মেলনের উদ্বোধক হৃদয় মণ্ডল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১৪:০৭আপডেট : ৩১ মে ২০২২, ১৪:৩৯

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন আগামী ২ থেকে ৪ জুন অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় এই সম্মেলন উদ্বোধন করবেন মুন্সীগঞ্জের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মঙ্গলবার (৩১ মে) রাজধানীর তোপখানা রোডের উদীচী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে কেন হৃদয় মণ্ডলকে আমন্ত্রণ করা হয়েছে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, উদীচীর গঠনতন্ত্র মেনেই তাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছে। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষককে সম্মান জানাতে তাকে দিয়ে সম্মেলন উদ্বোধন করানো হচ্ছে।

বলা হয়, হৃদয় মণ্ডল কোনও ব্যক্তি নন। তাকে আমরা প্রতীক হিসেবে দেখি। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা, উগ্রতার বিরুদ্ধে মননশীলতার প্রতীক। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষককে আমরা সম্মেলন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেছি। তিনি আসবেন, আমাদের উজ্জীবিত করবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তিনি যে সাহস ও অনমনীয়তা দেখিয়েছেন, সেটা আমাদের উজ্জীবিত করে। এখনও সমাজে এমন ধরনের মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন; যারা তাদের ছাত্রদের শেখাচ্ছেন। তাদের মর্যাদা দেওয়া ও সম্মান দেখানো আমাদের দায়িত্ব। এ জন্য আমরা বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে মর্যাদা দিতে চাই।

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’— শীর্ষক স্লোগানে উদীচীর সম্মেলন বৃহস্পতিবার (২ জুন) বেলা ৩টায় উদ্বোধন করা হবে।

সম্মেলনে দেশ ও বিদেশের শাখা মিলে ১২শ’ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ দুই বছরের করোনা পরিস্থিতির কারণে তারা আড়ম্বরপূর্ণভাবে সম্মেলন করছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ছোট পরিসরে তারা সম্মেলন করছে।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম