চালবোঝাই ট্রাকে মিললো প্রায় দেড় কোটি টাকার হেরোইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩১ মে ২০২২, ১৬:৩৫আপডেট : ৩১ মে ২০২২, ১৬:৫১

রাজধানীর নিউমার্কেট এলাকায় চালবোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাবের-২-এর একটি দল। এ সময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় ট্রাকটি। সোমবার (৩০ মে) রাতে  নিউমার্কেট থানার নীলক্ষেত মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোহাম্মদ মাউল আলী (৩২) ও আব্দুল হাকিম (৪০)।

মঙ্গলবার (৩১ মে) র‌্যাব-২-এর সহকারী পরিচালক ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনে বসার সিটের নিচে অভিনব পন্থায় রাখা দেড় কেজি হেরোইন পাওয়া যায়। জব্দ করা হেরোইনের বর্তমান বাজার মূল্য এক কোটি ৪২ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আসামিরা নতুন নতুন কৌশল অবলম্বন করে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। তারা পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন সংগ্রহ করে তা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি এবং সরবরাহ করে আসছিল। এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম