১৩তম নিবন্ধন: ২৫০০ জনকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৫:১৩আপডেট : ০১ জুন ২০২২, ১৫:২১

১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫০০ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের রায়টি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে করা পৃথক ৯টি রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, এর আগে ২০১৬ সালে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। যা তিন ধাপে পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তিন ধাপে উত্তীর্ণ হলেও ১৩তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হয়নি। পরে তারা এনটিআরসিএসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেয়। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ না দিলে নিবন্ধনধারীদের মধ্যে ২ হাজার ৫০০ জন সংক্ষুদ্ধ হয়ে হাইকোর্টে পৃথক কয়েকটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দিলেন হাইকোর্ট।

/বিআই/আইএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম