বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্সে জালিয়াতি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৭:১৮আপডেট : ০১ জুন ২০২২, ১৭:১৮

বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। আর এই পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগে রাজধানীর ফার্মগেট খিলক্ষেত ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— মাসুদ মিয়া, কামাল হোসেন ও গোলাম কিবরিয়া। মঙ্গলবার (৩১ মে) তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, বিদেশ যাবার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে ব্যাংকে টাকা জমা দিয়ে সেবাটি সহজ প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে বাড়তি টাকার প্রয়োজন হয় না। শুধু ব্যাংকে ৫০০ টাকা জমা দিতে হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াতি চক্র। কিছুদিন আগেও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ৬টি ভুয়া আবেদন পল্টন থানা থেকে রিজেক্ট হয়। গ্রেফতারকৃতরা যোগসাজশে মূল পাসপোর্টের তথ্যপাতা স্ক্যান করে। কম্পিউটারের মাধ্যমে জরুরি যোগাযোগের ঠিকানা পরিবর্তন করে পরবর্তী সময়ে পল্টন মডেল থানা এলাকার বিভিন্ন ঠিকানা ব্যবহার করে। তারা ওয়ার্ড কাউন্সিলরের ভুয়া প্রত্যয়নপত্র সংযুক্ত করে।

উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ আরও বলেন, গ্রেফতারকৃত মাসুদ মিয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ৩০ হাজার টাকায় কামাল হোসেনের সঙ্গে চুক্তি করে। কারণ তার নামে নরসিংদী মাধবদী থানায় একাধিক মামলা রয়েছে। কামাল হোসেন আবার ২৮ হাজার টাকায় গোলাম কিবরিয়ার সঙ্গে চুক্তি করে।

মাসুদ মিয়া গত ২০ এপ্রিল পুলিশ কমিশনার বরাবর অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর ঠিকানা ভুয়া পরিলক্ষিত হয়। তখন আবেদনের সংযুক্ত ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্রটিও সঠিক নয় বলে জানতে পারে পুলিশ। যার প্রেক্ষিতে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের