নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক পরিদর্শন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৯:১২আপডেট : ০১ জুন ২০২২, ১৯:১২

কম্বোডিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত আব্দুল হাই নমপেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণকৃত সড়ক পরিদর্শন করেন। এসময় নমপেন মিউনিসিপালিটির উপ-গভর্নর নুউন ফারাত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু সড়কস্থলে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে উদ্বোধনী অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে অবগত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত আশা করেন, অল্পসময়ের মধ্যে সড়কের সব কাজ সম্পন্ন হবে । এ বিষয়ে নমপেন মিউনিসিপালিটির একটি কারিগরি দল কাজ করছে।

সড়ক পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ইকনোমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন, কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী এবং প্রথম সচিব (শ্রম) ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম