‘আত্মহত্যার’ আগে বন্ধুদের যা জানিয়ে গেছেন ঢাবি শিক্ষার্থী প্রাপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২২, ১৩:৩৭ আপডেট : ০২ জুন ২০২২, ১৩:৪০

জাপান গার্ডেনের ১৬ নম্বর বিল্ডিংয়ের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে বুধবার (১ জুন) বিকালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তি। হতাশা থেকে আবেগের বশবর্তী হয়ে ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ জানিয়েছে। 

প্রাপ্তির মৃত্যুর পর সাংবাদিকরা ওই বাসার সামনে ভিড় করলেও তার পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। কী কারণে প্রাপ্তি হতাশায় ছিলেন, কেনইবা তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন—এ বিষয়গুলো এখনও অজানাই থেকে গেছে।

মৃত্যুর কয়েকদিন আগে প্রাপ্তির মানসিক অবস্থা কেমন ছিল—এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (২ জুন) প্রাপ্তির বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তারা জানান, বন্ধুদের সঙ্গে প্রায়ই কথা হতো প্রাপ্তির। কিন্তু নিজের মধ্যে যে এত ঝড় বয়ে যাচ্ছে, তা নিয়ে  বিস্তারিত কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি সে। নিজের মনের মধ্যেই সব পুষে রেখেছিল। তবে দু’-এক জন বন্ধুর কাছে পারিবারিক সমস্যায় ডিপ্রেশনে রয়েছে বলে শেয়ার করেছিলেন। কিন্তু কী ধরনের সমস্যা—তা নিয়ে নির্দিষ্ট করে কিছু শেয়ার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাপ্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহপাঠী বাংলা ট্রিবিউনকে বলেন, অনেকদিন কথা হয় না তার সঙ্গে। তিন দিন আগে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলেছিল, সে আড্ডা দিতে চাই। আগামী রবিবার (৫ জুন) দেখা করবে। কিন্তু গতকাল (১ জুন) তার মৃত্যুর খবর পেলাম। এটা কোনোভাবেই মানা যায় না।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বন্ধু বলেন, সে এভাবে আত্মহত্যা করে ফেলবে, তার কথাবার্তায় কিংবা আচরণে আমরা কোনোভাবেই এমনটা বুঝতে পারিনি। তবে তার পারিবারিক সমস্যা ছিল, এগুলো নিয়ে সে ডিপ্রেশনে থাকতো।

এদিকে আদাবর থানা পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

আরও পড়ুন...

জাপান গার্ডেনে ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু: চিরকুট উদ্ধার

জাপান গার্ডেনের ১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগী ছিলেন শাকিবের নায়িকা, কোথায় এখন সেই সাথী
বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগী ছিলেন শাকিবের নায়িকা, কোথায় এখন সেই সাথী
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা 
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা 
তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড
তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা