নাগরিক সেবা বাড়াতে ‘কমান্ড সেন্টার’ আধুনিকায়ন করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৫:৪৯আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:৪৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে ‘কমান্ড সেন্টার’ আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। 

‘কমান্ড সেন্টার’ থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট ট্র্যাকিংসহ ময়লার গাড়ি, মশক কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং, ‘সবার ঢাকা’ অ্যাপে কম্প্লেইন, রেভিনিউ, খাল, ফুটপাত, ফুটওভার ব্রিজের অ্যাস্কেলেটর, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটরিং করা হবে।

শনিবার (৪ জুন) সকালে গুলশান-২ নগর ভবনে আয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। 

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এমএমসি (মেয়র মাইগ্রেশন কাউন্সিল) ও বিশ্বব্যাংকের আমন্ত্রণে আমরা যুক্তরাষ্ট্র গমন করি। সেখানে বাংলাদেশের বৈরি জলবায়ুর প্রভাবে যা যা ঘটছে তা তুলে ধরাসহ জলবায়ু ফান্ডের দাবি জানাই। একই সঙ্গে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে কেমন হবে আমাদের নাগরিক সেবাগুলো, তার বাস্তব অভিজ্ঞতা নিতে নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরের বিভিন্ন স্থান, স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করে মতবিনিময় করা হয়।’ 

ডিএনসিসি মেয়র বলেন, 'ইন্টিগ্রেটেড করিডোর ম্যানেজমেন্টের আওতায় মিরপুর-১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত যে এমআরটি-৬ লাইনটি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরে যে পরিবর্তন আসবে সেটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কীভাবে সাধারণ মানুষের কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।'

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মেয়র মাইগ্রেশন কাউন্সিল (এমএমসি) এবং বিশ্বব্যাংকের আমন্ত্রণে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি এমএমসি লিডারশিপ বোর্ড মিটিং, ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট, জেনারেল অ্যাসেম্বলি মিটিংসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন। সফরকালে মেয়র নিউ ইয়র্ক শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, স্ট্রিট পার্কিং, বাস টার্মিনাল, পাইকারি বাজারের সরবরাহ পদ্ধতি বিষয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া ওয়াশিংটন ডিসি শহরের মেট্রোপলিটন সিটির ট্রাফিক ব্যবস্থাপনা, আরবান প্ল্যানিং, রাজস্ব আদায়, ক্রয় কাজের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সংক্রান্তে বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি মতবিনিময় করেন।

তিনি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রস্তাবিত করিডোর ম্যানেজমেন্ট প্রকল্পের সার্বিক অগ্রগতি তরান্বিত করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশনা প্রদান করেন। ডিএনসিসি’র কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করার জন্য তিনি বিশ্বব্যাংকের প্রতিনিধিদের অনুরোধ জানান। 

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম