বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‌‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ এর উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৯:৫৮আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:৫৮

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুন) যশোর সেনানিবাসে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রূপেশ শেহগালের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং যশোর এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সারসাইজ সম্প্রীতি-১০ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টা। ২০১০ সাল থেকে এই অনুশীলনটি উভয় দেশ দ্বিপাক্ষিকভাবে আয়োজন করে আসছে। এই যৌথ অনুশীলনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। অনুশীলন সম্প্রীতি এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর আন্তঃকার্যকারিতা, সন্ত্রাস দমন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহায়তা কার্যক্রমকে শক্তিশালী ও প্রসার করবে বলে আশা করা যায়।

অনুশীলনটি কমান্ড পোস্ট এক্সারসাইজ এবং ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ হিসেবে অনুষ্ঠিত হবে। উভয় দেশ হতে ২০ জন করে অফিসার কমান্ড পোস্ট এক্সারসাইজ এ এবং ১২ জন অফিসার, ৯ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং ১২৯ জন অন্য পদবির সৈনিক দ্বারা গঠিত ফিল্ড ট্রেনিং কোম্পানি এক্সারসাইজ এ অংশগ্রহণ করছে।

অপারেশনাল কার্যক্রম ছাড়াও এই সময়ে কয়েকটি ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুই সপ্তাহব্যাপী এই অনুশীলনটি ১৬ জুন শেষ হবে।

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম