ঢাকা মোটর শো শুরু ২৩ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৯:৪৬আপডেট : ০৭ জুন ২০২২, ২০:১৮

সেমস-গ্লোবাল ইউএসএ’র আয়োজনে আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে ১৫তম ঢাকা মোটর শো। তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থা সেমস গ্লোবাল। 

সংস্থাটি জানায়, ব্র্যান্ডনিউ গাড়ি ও বাইকসহ অটোমোটিভ জগতের বিপুল সমারোহ নিয়ে দুই বছর পর ফিরে আসছে প্রদর্শনীটি। ১৫তম ঢাকা মোটর শো চলাকালে একইসঙ্গে অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ ঢাকা বাইক শো’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো’ এবং চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এ সময় ছিলেন সেমস গ্লোবাল ইএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এস এস সারওয়ার, এশিয়া প্যাসিফিক সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম। এছাড়াও ছিলেন সুজুকি মোটরবাইকস লিমিটেডের বিভাগীয় প্রধান শোয়েব আহমেদ এবং এনার্জিপেক পাওয়ার জেনারেশন লিমিটেডের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার আমিন মাহমুদ।

মেহেরুন এন ইসলাম সংবাদ মাধ্যমে প্রদর্শনী আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ঢাকা মোটর শো আয়োজন করা সম্ভব হয়নি। এবার মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় আমরা ঘুরে দাঁড়াতে চাইছি এবং আমাদের প্রতিষ্ঠান ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এ বছর প্রতিষ্ঠার ৩০ বছরে পা দিতে যাচ্ছে। তাই আমরা বড় পরিসরে ঢাকা মোটর শো আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি।’

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য এসব প্রদর্শনীতে জার্মানি, ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নেবে।

 

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম