পুলিশ সদস্য কোরবান আলীকে চাপা দেওয়া বাসচালককে গ্রেফতারে আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৮ জুন ২০২২, ১৪:৪৬আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:৪৬

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় নিহত হন পুলিশ সদস্য কোরবান আলী। এই ঘটনায় জড়িতদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন করেছেন তার বন্ধুরা। বুধবার (৮ জুন) সকালে ‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’-এর পক্ষ থেকে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাকে চাপা দেওয়া ওয়েলকাম পরিবহনের চালক ও হেলপারকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কোরবার আলী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। কাওরান বাজার সিগন্যাল পার হওয়ার সময় ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ওই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’র অ্যাডমিন মাহমুদ হাসান সুমন, মডারেটর শামীম চৌধুরী, এম আর খাঁন বাবু,মোহাম্মাদ আল-আমীন রাসেল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মডারেটর সৈকত কুমার সাহা, রেহান আর, এ আর রানা, জান্নাতুল ফেরদৌস আঁখি,আতাউর রহমান বুলেট,শরিয়ত উল্লাহ রাজিব প্রমুখ।

উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল কোরবান আলী হোসাইন পুলিশ টেলিকমে দ্বায়িত্বরত ছিলেন। তিনি সাভার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেখান থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাতায়াত করতেন।  

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম