লামায় জুমের বাগানে আগুন: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০৪:৩২আপডেট : ০৯ জুন ২০২২, ০৪:৩২

বান্দরবানের লামায় জুমের বাগান পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন এএলআরডি, বেলা, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, বাংলাদেশ আদিবাসী ফোরামসহ ৭ ব্যক্তি-সংগঠন এ রিট দায়ের করেন। রিটকারীদের অন্যতম আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে জুম বাগান পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এর আগে, গত ২৬ এপ্রিল বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি লাংকম পাড়া, জয় চন্দ্র কারবারী পাড়া ও রেংয়েন কারবারী পাড়াবাসীর সৃজিত জুমের বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি রাবার কোম্পানির বিরুদ্ধে। ওই আগুনে প্রায় ১শ একর জুমের ধান, বাঁশ, আম, কলা, আনারসসহ বিভিন্ন ফলদ বনজ বাগান পুড়ে ক্ষতিসাধিত হয়। ক্ষতিগ্রস্ত পাড়াগুলোর বাসিন্দাদের অভিযোগ, জমি দখলের জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের লোকজন বাগানে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেন। তবে কোম্পানিটির কর্মকর্তারা আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শুধু পাহাড় পরিষ্কার করেছেন, কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে এখন তাদের কোম্পানিকে দোষারোপ করছে। তিন পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা ওই জায়গা তাদের দাবি করে অবিলম্বে জুমের বাগান আগুনে পোড়ানো ও ভূমি দখলের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দখলসত্ব নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম