ঢাবি এলাকায় তরুণীকে যৌন হয়রানির ঘটনায় মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ১৭:৪১আপডেট : ১০ জুন ২০২২, ১৯:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক তরুণীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।

এর আগে গত বুধবার (৮ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাবির এফ রহমান হল গেটের সামনে ওই তরুণী যৌন হয়রানির শিকার হন।

ওসি মওদুদ হাওলাদার বলেন, আমরা ভুক্তভোগী তরুণীর মামলা নিয়েছি। তার বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুতই গ্রেফতার করতে পারবো। 

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি চাই যে এই ঘৃণ্য কাজটি করেছে, সে গ্রেফতার হোক। পুলিশও এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে। আমি চাই আমার মতো রোজ যারা হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন; তারা কথা বলুক, প্রতিবাদ করুক, তারা যেন ভয় না পায়। এ জন্যই আমার থানা পর্যন্ত যাওয়া।’ 

যা ঘটেছিল সেদিন 

রাতের ঢাকায় ওই ঘটনাকে ‘ভয়ানক অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন তরুণী। ভুক্তভোগী তরুণী বলেন, ‘বুধবার দিবাগত রাতে ধানমন্ডি থেকে রিকশায় পুরান ঢাকায় যাচ্ছিলাম। পথে নীলক্ষেত থেকে টিএসসির দিকে যেতে মুক্তি তোরণ পার হয়ে এফ রহমান হলের সামনের গেটে এলে দুজন বখাটে বাইক নিয়ে রিকশার পেছন থেকে এসে আমার জামা ধরে টান দেয়। একপর্যায়ে টেনেহিঁচড়ে আমার জামা ছিঁড়ে ফেলে। এরপর উল্টো আমাকেই গালাগাল করতে করতে চলে যায়।’

তিনি বলেন, ‘এ সময় আমার কাছে একটি মোবাইল ফোন ও কানে হেডফোন ছিল। তবে শরীরে কোনও স্বর্ণের গয়না ছিল না। আমার চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে আসেনি। আমি ভীষণ ভয় পেয়ে যাই।’

ওই মোটরসাইকেল চালককে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তরুণী বলেন, ‘তার মাথায় হেলমেট পরা ছিল। তবে আমি তাকে দেখেছি। পরবর্তী সময়ে দেখলে শনাক্ত করতে পারবো।’

/এআরআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম