রাজধানীর প্রগতি সরণি নর্দা ও নতুন বাজার প্রধান সড়কের মাঝামাঝিতে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায় ৬টা ৪৫ মিনিটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা ইঞ্জিন গরম থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে। পরবর্তীতে এ বিষয়টি জানানো সম্ভব হবে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।









