তরুণ প্রজন্মের সম্পৃক্ততাই সমৃদ্ধ সোনার বাংলা রূপায়ণের চাবিকাঠি: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ২২:১১আপডেট : ১০ জুন ২০২২, ২২:২৪

সব কাজে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘তরুণদের মেধার বিকাশে সব ধরনের সুযোগ-সুবিধা উন্মুক্ত করতে হবে। কারণ, তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রূপায়ণের একমাত্র চাবিকাঠি।’ 

শুক্রবার (১০ জুন) রাজধানী ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মানিকগঞ্জ সমিতি, ঢাকার আয়োজনে ‘ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। 

সংগঠনের সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজল কুমার মুখার্জি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ড. মন্মথ নাথ নন্দী, বিচারপতি হাবিবুর রহমান খান, কর্নেল অব. আব্দুল মালেক পিএসসি, মীর হাসান আলী, আফতাব উদ্দিন খান মরণোত্তর সম্মাননা এবং কবি জাহানারা আরজু, প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর ড. মোবারক আহমেদ খান, প্রকৌশলী মো. হারুন অর রশীদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম